• লিড নিউজ
  • জাতীয়

রাজধানীর সড়কে গণপরিবহন নেই বললেই চলে, জনমনে আতঙ্ক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের পাশাপাশি ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীতে। কর্মসূচিকে কেন্দ্র করে সকালে রাজধানীর সড়কে গণপরিবহন নেই বললেই চলে। এমন অবস্থায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে নগরজুড়ে। সবার মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে।

সোমবার (৫ আগস্ট) সকালে মহাখালী, বনানী, খিলক্ষেত, বাড্ডা, নতুনবাজার, এলাকার সড়কে এমন চিত্র দেখা গেছে। এসব সড়কে গণপরিবহন তেমন চোখে পড়েনি। এসব জায়গার সড়কে অল্প কিছু সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেলেও সেই সংখ্যাটাও হাতেগোনো। তবে রিকশা চলাচল ছিল তুলনামূলক বেশি।

ফাঁকা রাস্তা পেয়ে সাঁই সাঁই গতিতে ছুটে চলছে এসব যান।কোটা সংস্কার আন্দোলনকটি এখন সরকারবিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বানে সাড়া না দিয়ে সরকারপতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।শিক্ষার্থীদের এই আন্দোলনে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো যোগ দিয়েছে। সঙ্গে আছে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন।

গতকাল অসহযোগ আন্দোলনের প্রথম দিন দেশজুড়ে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে প্রাণ গেছে শতাধিক মানুষের। এর ফলে আজকের কর্মসূচি ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। সকালে বাড্ডা থেকে নতুনবাজারে আসা সুলতান আহমেদ বলেন, সকালে রামপুরায় প্রায় আধা দাঁড়িয়ে ছিলাম বাসের জন্য।

বাস না পেয়ে শেষ পর্যন্ত রিকশায় করে এসেছি। আসার সময় ভয় লাগছিল।তিনি আরও বলেন, যেকোনো সময় ঝামেলা হতে পারে এমন আশঙ্কা নিয়েই বেরিয়েছি। আজ যে আবার কী হয়, সেই ভয় কাটছে না।এসব সড়কের অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

পুলিশ সদস্যদের সড়কে টহল দিতে দেখা গেছে।এদিকে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় গাবতলী থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ফলে ঢাকার বাইরে যেতে চাওয়া যাত্রীরা পড়েছেন বিপাকে।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo