• লাইফস্টাইল

লোভনীয় স্বাদের কলার মোচার সুস্বাদু ভর্তা

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ গরম ভাতের সঙ্গে বাহারি ভর্তা খাওয়ার মজাই আলাদা। ভর্তা খেতে কমবেশি সবাই পছন্দ করেন। তবে একঘেয়েমি ভর্তার স্বাদ বদলাতে এবার মুখে তুলুন কলার মোচা ভর্তা। জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণ

১. কলার মোচা
২. লবণ
৩. হলুদ গুড়ো
৪. শুকনো লাল মরিচ বা কাঁচা মরিচ
৫. সরিষার তেল
৬. পেঁয়াজ কুচি
৭. রসুন কুচি ও
৮. ধনেপাতা কুচি।
সব উপকরণ পরিমাণমতো নিতে হবে 

পদ্ধতি

মোচার লাল খোসা ফেলে ভেতর থেকে মোচার ফুলগুলো নিয়ে নিতে হবে। ফুলের মাঝে যে শক্ত সুতার মতো থাকে, সেটি ফেলে দিয়ে ফুলগুলো কুচি করে কেটে নিন।

ফুলগুলো নেওয়ার পর ভেতরে যে খোসাসহ সাদা অংশটুকু থাকে, সেটুকু কুচি করে কেটে ফুলের সঙ্গে নিয়ে নিতে হবে। পরিমাণমতো পানি দিয়ে সঙ্গে সামান্য হলুদ গুঁড়া ও লবণ দিয়ে কেটে নেওয়া ফুলগুলো সেদ্ধ করে নিন। দুবার ফুটে উঠলেই ফুলগুলো সেদ্ধ হয়ে যাবে। 

তখনই চুলা থেকে নামিয়ে চালনিতে ঢেলে নিতে হবে পানি ঝরে যাওয়ার জন্য। ঠান্ডা হলে পাটায় মিহি করে বেটে নিন। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হবে। বেটে নেওয়ার সময় সঙ্গে কাঁচা মরিচ/শুকনো লাল মরিচ পরিমাণ মতো দিয়ে বাটতে হবে।

চুলায় প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ-রসুন কুচি ভেজে নিয়ে দিয়ে দিন বেটে নেওয়া মোচার ফুল সঙ্গে লবণ। মাঝারি আঁচে নাড়তে হবে অনবরত। নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে ভর্তার মতো হয়ে আসবে তখন, তাতে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে কলার মোচার ভর্তা।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo