• অপরাধ ও দুর্নীতি

পাবনায় দেশীয় তৈরী চোলাই মদ সহ আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে সাড়ে ৪২ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত দশটার দিকে তাকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় মদ ও একটি সিএনজি অটোরিকশা।

আটক ব্যক্তির নাম বাবু হোসেন (৩২)। তিনি পাবনা পৌর সদরের শালগাড়িয়া উত্তরপাড়া মহল্লার মৃত তুকান প্রামানিকের ছেলে।

র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাবের একটি দল মাধপুর-সাঁথিয়াগামী রাস্তায় মাইবাড়িয়া মোড়ে তামিম সাইকেল ষ্টোরের সামনে থেকে বাবু হোসেনকে আটক করে। এ সময় সাড়ে ৪২ লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, আটক ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় দেশীয় তৈরী চোলাই মদ বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মামলা দায়ের করে আটক মাদক ব্যবসায়ীকে জব্দকৃত আলামতসহ সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo