• অপরাধ ও দুর্নীতি

মানিকগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ২ 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে ১৩ লাখ ৬০ হাজার টা মূল্যের ১০০ গ্রাম হেরোইন ও ১২ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২৭ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আবুল কালাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহফুজ রানার নেতৃত্বে উপজেলার চান্দহর ইউনিয়নের চর চান্দহর পশ্চিম পাড়া জামে মসজিদের উত্তর পাশে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী চর চান্দহর গ্রামের মোঃ কুরবান আলীর ছেলে মোঃ মুক্তার হোসেন(৪৭) ও মৃত আব্দুর রফিকের ছেলে মোঃ সুমন মিয়া(২৮) কে গ্রেফতার করেন।

এসময় আসামী মোঃ মুক্তার হোসেনের নিকট হতে ৮০ গ্রাম হেরোইন ও ১ হাজার ইয়াবা ট্যাবলেট এবং আসামী মোঃ সুমন মিয়ার নিকট হতে ২০ গ্রাম হেরোইন ও ২ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আবুল কালাম আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিংগাইর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যহত থাকবে।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo