ছবিঃ সিএনআই
বিনোদন ডেস্কঃ সরকারি চাকরিতে কোটা বাতিলের একদফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এনিয়ে মুখোমুখি আন্দোলনকারী ও ছাত্রলীগ।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভ্ন্নি বিশ্ববিদ্যালয় এবং রাজধানীসহ সারা দেশে আন্দোলকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটছে।
গতকাল ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় শতাধিক ছাত্র-ছাত্রী আহত হয়েছেন, দেশব্যাপী নিহত হয়েছে ৬ জন।
শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরব দেশের বিনোদন জগতের অনেক তারকা। তাদের মধ্যে চিত্রনায়িকা রাজ রিপা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই কোটা আন্দোলন নিয়ে।
রাজ রিপা ফেসবুকে লিখেছেন, আমাদের ভাই-বোনদের শরীর থেকে যদি আর এক ফোঁটা রক্ত ঝরে তাহলে এই আন্দোলনে আমরা নিজেরাই নামবো।
আমি তারকা হিসাবে না হলেও দেশের একজন স্টুডেন্ট ও জনগণ হিসাবে প্রতিবাদী হয়ে রাজ পথে নামবো।
সরকারকে ভালোবাসি,ভালোবাসবো এই আন্দোলন সরকারি বিরোধীতার জন্য নয়, এ আন্দোলন অধিকার আদায়ের জন্য। সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী আপনি পারেন এর দ্রুত সমাধান করতে, আমরা সব সন্তানরাই আপনার কাছে ভালোবাসার, স্নেহের সমান।
বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে বক্স অফিসে ২৫০ কোটি রুপি আয়ের মাইল...
বিনোদন ডেস্ক : বাংলা নাটকের নিয়মিত মুখ জান্নাতুল সুমাইয়া হিম...
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। অভিনয় হোক...
বিনোদন ডেস্ক : বলিউড ও হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ...
বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন ...

মন্তব্য (০)