• অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে ৯ লাখ টাকা উদ্ধারসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা পুলিশের সফল অভিযানে ১০ লাখ টাকা চুরির রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের এক সদস্য গ্রেপ্তারসহ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকালে পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম তার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

\"\"

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১১ জুলাই দুপুরে অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার রতন চন্দ্র সাহা টাঙ্গাইল শহরের সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে তার সঞ্চয়পত্র থেকে ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন করে ব্যাগে করে বাসার উদ্দেশ্যে রওনা হন। পরে শহরের লতিতা ফার্মেসির সামনে যাওয়ার পর তার ব্যাগে থাকা টাকার মধ্য থেকে চোরচক্রের সদস্যরা দশ লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। পরে এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা হলে পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীনের নেতৃত্বে মামলার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তার করার জন্য টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে।

তিনি বলেন, রোববার (১৪ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠি জেলার নলছিটি থানার উত্তর কাঠীপাড়া এলাকা থেকে এক নম্বর আসামি মো. শহিদ মাঝি (৫৩)কে গ্রেপ্তার করা হয়। পরে আসামির স্বীকারোক্তি অনুযায়ী তার হেফাজত থেকে মামলার ঘটনায় চুরি করা নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, চুরির সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও বাকি এক লাখ টাকা উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলন শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ'সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo