ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধঃ মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শফিকুল ইসলাম মোল্যা (৪৪) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ শফিকুল ইসলাম মোল্যা (৪৪) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন নলামারা গ্রামের মৃত আব্দুল সালাম মোল্যার ছেলে।
১৩ জুলাই' বিকাল ১৬ঃ৫০ ঘটিকার দিকে নড়াইল জেলার নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউপির অন্তর্গত চরবল্লাহাটি গ্রামস্থ জনৈক কুদ্দুস শিকদারের ভোগ দখলীয় আবাদি জমির সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এএসআই(নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শফিকুল ইসলাম মোল্যা (৪৪) কে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)