• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় শ্বাশুড়িকে হত্যার অভিযোগে মেয়ের জামাই গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় শ্বাশুড়িকে হত্যার অভিযোগে মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। বুধবার দিবাগত রাতে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের নাম রাসেল হোসেন। তিনি  আদমদিঘী উপজেলার চাপাঁপুর ইউনিয়নের মিতুইল এলাকার সেলিম হোসেনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে  বগুড়া র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১২ বগুড়ার এই শীর্ষ  কর্মকর্তা জানান, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মিতুইল গ্রামে সেলিম হোসেনের ছেলে রাসেল হোসেনের সঙ্গে একই গ্রামের মৃত সোলেমানের মেয়ে ছালেহা বেগমের ৩ বছর আগে বিবাহ হয়। এরপর থেকে পারিবারিক নানা বিষয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। স্ত্রী ছালেহাকে তার মায়ের সমস্ত সম্পত্তি তার নামে লেখে দেওয়ার জন্য জোর করতো। এ নিয়ে গত বুধবার দুপুরে স্ত্রী ছালেহাকে এসব কলহে মারধর করে রাসেল। এসময় ছালেহার মা জোবেদা বেগম বাঁধা দিতে গেলে রান্নার পাতিল নামানো লোহার বেড়ির আঘাত লেগে তার গলার ভিতরে ঢুকে যায়। এতে করে জোবেদা বেগমের প্রচুর রক্ত ক্ষরণ হয়। এসময় তাকে গুরুতর অবস্থায় নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখান থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনার পর থেকেই জামাই রাসেল কৌশলে অন্যত্রে পালিয়ে গিয়ে আত্মগোপন করে থাকে। ঘটনাটি গণমাধ্যম ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলার সাঘাটা থানার হাজীপাড়া এলাকা থেকে রাসেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo