• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

ভাঙ্গায় ধর্ষণের ঘটনায় প্রবাসী নারী ৪ মাসের অন্তঃস্বত্তা, ধর্ষক কারাগারে

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক প্রবাস ফেরত নারীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক  যুবকের বিরুদ্ধে। ধর্ষণের ঘটনায় ওই নারী ৪ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়েছে বলে জানা গেছে।  এ ঘটনায় ভুক্তভোগী নারী রবিবার (৮ জুলাই) রাতে ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার  রাতে অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করেছে। ধর্ষক ভাঙ্গা পৌরসভার হুগলাকান্দি গ্রামের শাহাদাত শিকদারের ছেলে আরিফ সিকদার(২৪)।

বর্তমানে সে স্ত্রী ও এক সন্তান নিয়ে মনসুরাবাদ এলাকার পরিবেশ  গুচ্ছগ্রামে বসবাস করছে।মামলার সূত্রে জানা যায়, কালামৃধা ইউনিয়নের খামারকান্দি গ্রামের মৃত্যু খলিল মিনার কন্যা  লিপি বেগম(৩৮) ২/৩ বছর পূর্বে গৃহপরিচারিকার  কাজে ওমানে  গিয়েছিলেন।  সেখানে থাকা অবস্থায় মোবাইল ফোনে আরিফের সাথে লিপির  পরিচয় হয়।এক পর্যায়ে তাদের মধ্যে পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ।

এরপর প্রায় এক বছর পূর্বে ওই নারী দেশে  আসার পর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মনসুরাবাদ গুচ্ছগ্রামে একটা ঘরে ডেকে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে । পরে ভুক্তভোগী নারী বখাটে আরিফকে বিবাহের জন্য চাপ দিতে থাকে। কিন্তু  ওই যুবক বিয়ে করতে কালক্ষেপণ করতে থাকে। 

পরবর্তীতে গত ২ জুন রাতে বিয়ের কথা বলে ওই নারীকে গুচ্ছ গ্রামে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এরপরে ওই নারীর শরীরিক কিছু পরিবর্তন দেখা দিলে সে একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা করলে চিকিৎসকেরা জানায়  লিপি ৪ মাসের অন্তঃসত্ত্বা।

ঘটনার বিস্তারিত আরিফকে জানিয়ে তাকে বিবাহের জন্য চাপ দেয়। এ সময় আরিফ  বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তার গর্ভের সন্তানকেও অস্বীকার করে। পরে এঘটনায় প্রবাসী নারী ভাঙ্গা থানায় গত রবিবার রাতে  মামলা দায়ের করেন।

এ ঘটনায় তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাঈম জানান, রবিবার রাতে একটি ধর্ষণর মামলা হয়েছে এবং ধর্ষক আরিফকে গ্রেফতার করে করা হয়েছে।  ওই নারীকে মেডিকেল টেস্ট করানো হয়েছে। নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের কথা যুবক স্বীকার করেছে।

 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo