• অপরাধ ও দুর্নীতি

বেনাপোল সীমান্তে ৯ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে দিয়ে ভারতের পাচারের সময় ৯পিচ স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গরবার (৯ জুলাই) ভোরে সীমান্তের দৌলতপুর এলাকা থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের দৌলতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৮০ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠে কৌশলে অবস্থান নেয়। এ সময় দৌলতপুর হয়ে সীমান্ত অভিমুখে এক ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহ ভাজন হিসেবে মনোয়ার হোসেনকে আটক করে। পরে মনোয়ারের হাতে থাকা লাল রংয়ের একটি ব্যাগ তল্লাশী করে (১ কেজি ৬৮ গ্রাম ওজনের) ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৯ লক্ষ টাকা। তবে স্থানীয়রা বলছে এই সীমান্ত দিয়ে কোন ভাবেই স্বর্ণ চোরাচালানি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকাতে পারছে না।

খুলনা-২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ খুরশীদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,  উক্ত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে। 

মন্তব্য (০)





image

এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশ সার...

১

নিউজ ডেস্কঃ  একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার ...

image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান : ২ লক্ষ পিস ইয়াবাসহ আটক-২

২

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...

image

বদলির ২৩ দিন পরও নতুন কর্মস্থলে যোগ দেননি ময়মনসিংহের খাদ্...

৩

নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...

image

দজামালপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...

image

জামালপুরে মাদকবিরোধী অভিযানে দুইজনের ভ্রাম্যমাণ আদালতে কা...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...

  • company_logo