• অপরাধ ও দুর্নীতি

মানিকগ‌ঞ্জে গরু চোর গ্রেফতার, ২ গরু উদ্ধার ও পিকআপ জব্দ

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া থানা পু‌লিশ ৩ গরু চোর‌কে গ্রেফতার ও ২ গরু উদ্ধারসহ পিকআপ গাড়ী জব্দ করেছে।  সোমবার (৮ জুলাই) বি‌কে‌লে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলো, পাবনা জেলার বেড়া উপজেলা পেচাকোলা গ্রা‌মের মিকাইল হো‌সে‌নের পুত্র মো: এজাজ আহম্মেদ (২৩) ও হাটু‌রিয়া গ্রা‌মের মো: সিদ্দিক বেপারীর ছেলে মো: জহিরুল ইসলাম (২৬) ও জামালপুরের ইসলামপুর উপজেলার পচাবহলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো: সবুজ ফকির (৫০)। 

এর আ‌গে সাটু‌রিয়া থানা পু‌লিশ ও জেলা গোয়েন্দা শাখা মানিকগঞ্জের সমন্বয়ে একটি চৌকস টিম ডিজিটাল তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সংশ্লিষ্ট অপরা‌ধের স‌হিত জ‌ড়িত থাকায় গত ৬ জুলাই ঢাকা জেলার সাভার থানার বালিয়াপুর মধুমতি মডেল টাউনের ভিতর মামা ভাগ্নে ফার্মের সামনে কাঁচা রাস্তার উপর হতে তা‌দের গ্রেফতার ক‌রে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, গ্রেফতার ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করেছে। আসামীদের নিকট হতে ২টি গরু উদ্ধারসহ ১টি পিকআপ গাড়ীও জব্দ করা হয়েছে। তা‌দের সোমবার আদাল‌তে প্রেরন করা হ‌লে আদালত এক দি‌নের রিমান্ড মন্জুর ক‌রে‌ছেন।

উল্লেখ‌্য, সম্প্রতি উপজেলায় গরু চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পুলিশের দুই উপ পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন ও আল আমিনসহ দুই কনস্টেবল আব্দুল হালিম ও দোলনকে মানিকগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo