ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ দল যখন চাপের মুখে তখন হাল ধরলেন সাকিব আল হাসান। এনে দিলেন লড়াকু সংগ্রহের ভীত। যদিও তা যথেষ্ট ছিল না তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের জন্য। সান ফ্রান্সিসকো ইউনোকর্নসের কাছে ৪ উইকেটে হেরেছে তারা।
ডালাসে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৫ রান করেছে নাইট রাইডার্স। ২৫ বলে ২ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪০ রান নিয়ে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। এছাড়া ২৬ বলে ৬ চারে ৩৫ রান করেছেন সাকিব। চতুর্থ উইকেটে নিতিশ কুমারকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন তিনি।
বল হাতে যদিও খরুচে ছিলেন সাকিব। মাত্র ২ ওভার বোলিং করে ২৭ রান দিয়েছেন তিনি। এর মধ্যে তাকে টানা তিন ছক্কা হাঁকিয়েছেন ফিন অ্যালেন। এই কিউই ওপেনারের বিধ্বংসী ইনিংসেই জয়ের পথটা সহজ হয়ে যায় ইউনিকর্নসের জন্য। ৩৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করে ম্যাচসেরা হন তিনি। এছাড়া ২৬ বলে ৫৮ রান করেন ম্যাথু শর্ট।
দুই ম্যাচ খেলে মেজর লিগ ক্রিকেটে এটি নাইট রাইডার্সের প্রথম হার।
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনেকটাই অবধারিত ছিল। বিশ্বকাপের আগে ...
নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করত...

মন্তব্য (০)