• অপরাধ ও দুর্নীতি

পরকিয়া প্রেমিক যুগলকে আটক করে পুলিশে দিল জনতা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরকিয়া প্রেমিক যুগলকে হাতে নাতে আটক করে থানা পুলিশের কাছে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার গভীর রাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের তালুকমশাল ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আটক দুই পরকিয়া প্রেমিক হলো ওই গ্রামের আব্দুর রহমান এর ছেলে নুর মোহাম্মদ (৪১) ও সুমি বেগম (৩৫)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এই প্রেমিক যুগল উভয়েই বিবাহিত। তারা দীর্ঘদিন থেকে একে অপরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে অনৈতিক কাজ করে আসছে। গত শুক্রবার রাত এগারটার দিকে বৃষ্টি শুরু হলে স্বামী বাড়িতে না থাকায় পরকিয়া প্রেমিককে ঘরে ডেকে নেয় সুমি। পাশের বাড়ির লোকজন টের পেয়ে ঘটনাটি এলাকাবাসীকে জানায়।

পরে ঘরের দরজা ভেঙ্গে তাদের দুজনকে অনৈতিক কাজ করা অবস্থায় আটক করে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রাত দেড়টার দিকে ওই দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ওই দুই পরকিয়া প্রেমিককে শনিবার সকালে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo