• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে ২ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে জাতীয় ভোক্তা  সংরক্ষণ অধিদপ্তর ‌ অভিযান পরিচালনা করে ২ টি প্রতিষ্ঠানকে ‌ ১০ হাজার টাকা করে ‌ জরিমানা করে। বৃহস্পতিবার ( ৪ ই জুলাই)  ‌দুপুরে এ অভিযান চালানো হয়। ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।  

এতে ডিমের দামে কারসাজি করা, ডিমের ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালী ট্রেডার্স এবং একতা টেড্রার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।অভিযান প্রসঙ্গে ‌সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, অস্থির হয়ে ওঠা ডিমের বাজারে দাম সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে ফরিদপুর শহরের চকবাজারসহ বিভিন্ন বাজার তদারকিও করা হয়।

এ সময় ডিমের দামে কারসাজি করা, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালী ট্রেডার্স এবং একতা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, বাজার তদারকি ও জনস্বার্থে ‌ এ ধরনের অভিযান ‌ অব্যাহত থাকবে  জানান। এ সময় জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo