ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(২৮ জুন) গভীররাতে পৌরসভার রায়পাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা বকসিপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে আশরাফুল ইসলাম(৩০), মজিবর রহমানের ছেলে জিহাদ হোসেন(২০) ও দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর গ্রামের নওয়াব আলীর ছেলে জুয়েল রানা(২০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার রায়পাড়া গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার(২৯ জুন) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন- আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)