ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ মঙ্গলবার মধ্যরাতে জুহুর বাড়িতেই বসেছিল অর্জুন কাপুরের জন্মদিন উদযাপনের আসর। পরিবারের সদস্যরা ছাড়াও বি-টাউনের বহু তারকা উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু প্রতি বছর জন্মদিনে যিনি সবার আগে এসে উপস্থিত হতেন, সেই মালাইকা আরোরাই অনুপস্থিত। অর্জুনের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতিই যেন এ বার তাদের বিচ্ছেদের খবরে সিলমোহর দিল।
গুঞ্জনটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডে। এ বার মালাইকা অর্জুনের জন্মদিনে না আসাতেই যেন পরিষ্কার অনেকটা। অনেকেই ইতোমধ্যে এই নিয়ে কানাঘুষো শুরু করেছে। আর এরপরই অর্জুনের জন্মদিনের দিনই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী।
মালাইকা লেখেন, ‘আমি জীবনে এমন মানুষ চাই যাঁদের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারব। শুধু তাই নয়, এমন মানুষ যাঁরা আমার পিছনেও একই রকম ব্যবহার করবে।’
দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন মালাইকা-অর্জুন। সম্পর্ক কেন ভাঙল, তা-ও স্পষ্ট নয়। যদিও মালাইকার ম্যানেজার সম্পর্ক ভাঙার খবর অস্বীকার করেছিলেন। তবে অর্জুন জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতি যেন নতুন করে উস্কে দিল জল্পনা।
বিনোদন ডেস্ক : চার বছর ফের ঢাকার মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান...
বিনোদন ডেস্ক : প্রথম কাজেই সিনেমাপ্রেমী দর্শকদের মুগ্ধ করেছি...
বিনোদন ডেস্ক : ‘লাগান’ সিনেমার দুই দশক পর আবারও ...
বিনোদন ডেস্ক : দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। ...
বিনোদন ডেস্ক : ইতালির রোমে কনসার্ট করতে গিয়ে বিতর্কে জড়িয়েছি...

মন্তব্য (০)