• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে সুপারির বস্তায় ফেন্সিডিল পাঁচারের চেষ্টা, গ্রেফতার করল পুলিশ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারির বস্তায় ফেন্সিডিল পাঁচারের চেষ্টাকালে শামিম মিয়া(২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম মঙ্গলবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় সুপারির বস্তায় অভিনব কায়দায় মাদক ফিটিং করে পরিবহনের সময় ৫৮৫ বোতল ফেন্সিডিলসহ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার ভূলতা এলাকার মাদক কারবারি শামীম (২৯)কে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, মাদক কারবারি শামীম অভিনব কৌশলে সুপারির বস্তায় ফেন্সিডিল ফিটিং করে পরিবহনের চেষ্টা করছিল। পুলিশের অভিযানে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়। এবিষয়ে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo