• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে একই বাজারের ৫টি দোকানে চুরি

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে চোরেরা বিভিন্ন হাট বাজারের ১০টি দোকান ও ৩০টি বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। গত এক সপ্তাহে বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব কাশেম বাজারের ২দফায় ৫টি দোকান চুরি যাওয়ায় ওই বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছে। চুরি ঠেকাতে তারা রাত জেগে পাহারা দিচ্ছে।

বাজারের দোকান চুরি যাওয়ার অভিযোগ থানায় দায়ের করায় প্রতিশোধ নিতে চোরেরা মরিয়া হয়ে বাজারের অন্যান্য দোকান গুলোতে চুরি করে চম্পট দিচ্ছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করছেন। একই রাতে ওই বাজারের ৩ দোকানে চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। এ ছাড়া  উপজেলার বেশ কয়েকটি হাটে আরও ৫টি দোকান ও কয়েক গ্রামের ৩০টি বাড়িতে চুরি সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিশেষ করে গত সোমবার(২৫জুন) গভীর রাতে  উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব বাজারের সহিদারের গালামাল দোকানে সিঁধ কেটে নগদ ২হাজার টাকা, ১০টি সয়াবিন তেলের বোতলসহ অন্যান্য মালামাল, বাবলু মিয়ার লোডের দোকোনে একটি বড় ট্যাব মোবাইল, নগদ ১০ হাজার টাকা, বেশ কিছু সিমকাডে ও মিনিট কার্ড, আহাদ আলীর গালামালের দোকানে নগদ ৬হাজার টাকাসহ ১০টি সয়াবিন তেলের বোতল সহ বিভিন্ন ধরণের মালা মাল চুরি করে নিয়ে যায় চোরেরা।

এ ছাড়া এক সপ্তাহ আগে একই বাজারের ভাষার গালামালের দোকান ও আঃ হাইয়ের গালামালের দোকান চুরি যাওয়ায় রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী ব্যবসাীরা। এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান পিপিএম বলেন, কয়েকদিনের আগে ওই বাজারের ২টি দোকান ছিঁচকে চুরি হওয়ার খবর পেয়েছি। পরের চুরির বিষয় কেউ কিছু জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo