ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হিসাব রক্ষক মো.শহিদুল ইসলাম খান হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, মানিকগঞ্জের সিংগাইরের শায়েস্তা ইউনিয়নের শ্যামনগর এলাকার আনিস শেখের ছেলে মিস্টার আলী (২৩) এবং একই এলাকার মো. এখলাছ শেখের ছেলে মো.শাহিন শেখ (৪০)।
রবিবার (২৩ জুন) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মানিকগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান এসব তথ্য জানান। এর আগে শনিবার দিবাগত রাতে মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পরিবারের সাথে ঈদ করতে ঈদের আগের দিন (রবিবার) রাত ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বাসের মাধ্যমে মানিকগঞ্জের উদ্যোশে রওনা দেয় কারা হিসাবরক্ষক মো.শহিদুল ইসলাম খান। কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের সদর উপজেলার জাগীর এলাকায় কারা হিসাবরক্ষক মো.শহিদুল ইসলাম খানকে একা পেয়ে মারধর করে বাসচালক ও হেলপারসহ ৪/৫জন। এরপর শহিদুল ইসলাম খানের কাছে থাকা মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে জাগীর সেতুর উপর থেকে সেতুর নিচে ফেলে দিয়ে হত্যা করে বাস নিয়ে পালিয়ে যায় আসামীরা। এরপর ঈদের দিন সকালে ঢাকা আরিচা মহাসড়কের জাগীর সেতুর নিচ থেকে পুলিশ শহিদুল ইসলাম এর মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় নিহতের মেয়ে মাইশা মালিহা বিভা বাদি হয়ে সদর থানায় মামলা করে।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, সিসিটিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে বাসচালক ও হেলপারকে গ্রেফতার করা হয় এবং তাদের দেওয়া তথ্যমতে নিহতের তিনটি মোবাইল ফোন, নগদ ৪ হাজার টাকা এবং শুকতারা পরিবহনের একটি মিনিবাস উদ্ধার করে জব্দ করা হয়। মামলার বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। টাকা পয়সা ও মোবাইল ছিনতাইকে কেন্দ্র করে কারা হিসাবরক্ষক মো.শহিদুল ইসলামকে মারধর করে উপর থেকে ফেলে হত্যা করা হয়েছে বলেও পুলিশ সুপার জানান।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)