• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

লালমনিরহাটে গাঁজাসহ মাদক কারবারি আটক

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: রোববার বিকেলে লালমনিরহাট জেলার সদর থানাধীন পঞ্চগ্রাম ইউনিয়নের ওমাপতি হর নারায়ন গ্রাম হতে ২.৭কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করে র‌্যাব-১৩, রংপুর টীম।

ওই মাদক কারবারি  বহুদিন যাবত লালমনিরহাট জেলাসহ বিভিন্ন অঞ্চলে মাদক বিক্রয় করে আসছিল। গোপন সূত্রের ভিত্তিতে তার উপর সার্বক্ষণিক নজরদারি এর মাধ্যমে র‌্যাব-১৩, রংপুর এর চৌকস আভিযানিক দল ওই মাদক কারবারিকে সনাক্ত করতে সক্ষম হয় এবং কারবারি  শাজাহান মিয়া (২৩), পিতা-আব্বাস আলী, সাং-আফজাল নগর, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট’কে আটক করে। ধৃত মাদককারবারীকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার  করে যে, দীর্ঘদিন যাবৎ সে লালমনিরহাট জেলাসহ পাশের জেলাগুলোতে  মাদক বিক্রি  করে আসছে।

র‌্যাব-১৩, রংপুরের উপপরিচালক স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ জানান,

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সঙ্গবদ্ধ অপরাধী, অপহরণকারী, ধর্ষণকারী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo