• লাইফস্টাইল

ছেলেদের যে ৭টি গুণ মেয়েদের আকৃষ্ট করে

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ প্রেমের প্রথম ধাপ হলো আকর্ষণ। আপনি যদি তার প্রতি আকর্ষণ অনুভব না করেন, তাহলে সেটিকে প্রেম বলা যায় না।

আর যদি ঘটনাচক্রে প্রেম হয়েও যায়, তাহলে সেই সম্পর্ক বেশি দিন টেকে না। মেয়েদের কিছু গুণ দেখে ছেলেরা যেমন আকর্ষণ অনুভব করে, ঠিক তেমনি ছেলেদেরও কিছু গুণ আছে যা মেয়েরা পছন্দ করে।

চলুন দেখে নিই ছেলেদের কোন গুণগুলো মেয়েদের আকর্ষণ করে।

হাসি: মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে হাসি। এর মাধ্যমে আত্মবিশ্বাস এবং সৌজন্য প্রকাশ পায়। মুখে কিছু না বলেও সুন্দর হাসি দিয়ে অনেক কিছু প্রকাশ করা যায়।

সত্যবাদিতা: কেউ প্রশ্ন করলে, আমরা কোনো কিছু না ভেবেই সত্য উত্তর দিই। সব সময় সত্য বলাটা শুধুমাত্র ভালোলাগা বা শ্রদ্ধা পাওয়ারই বিষয় নয়, বরং আকর্ষণীয়ও। মেয়েরা সোজা উত্তর পছন্দ করে।

কেয়ারিং দৃষ্টিভঙ্গি ও পরিচ্ছন্নতা: বাহ্যিক সৌন্দর্য সঙ্গীকে যতটা আকর্ষণ করে, তার চেয়ে অনেক বেশি আকর্ষণ করে তার প্রতি আপনার কেয়ারিং দৃষ্টিভঙ্গি। এছাড়া ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করে পরিপাটি উপস্থাপনের মাধ্যমে নিজেকে আকর্ষণীয় করে তোলা যায়।

অন্যকে গুরুত্ব দেওয়া: সবার কথা মন দিয়ে শোনা, প্রয়োজনীয় তারিখ এবং বিভিন্ন ইভেন্ট নোটবুকে লিখে রাখা। নির্দিষ্ট দিনে তাকে কাজের কথা মনে করিয়ে দেওয়া অথবা শুভেচ্ছা জানানোও আকর্ষণীয় করার একটি কৌশল।

আই কন্টাক্ট: গায়ের রং যেমনই হোক, চোখ কিন্তু সব মানুষেরই সুন্দর। চোখের দিকে তাকিয়ে কথা বললে আত্মবিশ্বাস বেড়ে যায়।

অন্তর্মুখী: নারীরা মনে করেন অন্তর্মুখী লোকদের সঙ্গে সম্পর্ক ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে বহির্মুখী লোকেরা অনেকের মনোযোগ আকর্ষণ করতে চান। নারীরা এটা বেশ বুঝতে পারেন। তাই বন্ধু হিসেবে এমন ছেলে পছন্দ করলেও জীবনসঙ্গীর বেলায় নারীরা এটা মাথায় রাখেন।

ভালো শ্রোতা: অনেকেই আছেন যারা ভালো শ্রোতা নন। কেবল নিজের কথাই বলতে ভালোবাসেন। মেয়েরা চান তাদের কথা প্রিয় মানুষটি মনোযোগ দিয়ে শুনবে। তাই ভালো শ্রোতা না হলে সম্পর্কের অবনতি ঘটতে পারে।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo