• লিড নিউজ
  • লাইফস্টাইল

যে কারণে সবসময় আদা-চা খাওয়া ঠিক নয়

  • Lead News
  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: আদা আমাদের সবার সুপরিচিত একটি মসলা। আমরা আদা প্রতিদিনেই কিছু না কিছুর সঙ্গে খেয়ে থাকি। অনেকে চায়ের সঙ্গে আদা খেয়ে থাকেন। তবে এ মসলার সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে তরকারিতে মানে রান্নার কাজে। আদাতে আছে প্রচুর পরিমাণে ঔষধি গুণ।  ঠান্ডা, গলাব্যথায় আদা-চা বেশ উপকারী।  তবে সবসময় আদা-চা খাওয়া কি ঠিক? আজকে আমরা জানব আদার অপকারিতা নিয়ে।

 তবে কিছু ওষুধ আছে, যেগুলোর সঙ্গে আদা সেবনে রয়েছে স্বাস্থ্যঝুঁকি। যেসব ওষুধ খেলে আদা খাওয়া থেকে বিরত থাকতে হবে। -সূত্র ভারতীয় গণমাধ্যম।যারা রক্ত পাতলার কারণে ওষুধ (যেমন: ওয়ারফেরিন, অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল ইত্যাদি) সেবন করেন, আদা তাদের শরীরে রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে। তাই এসব ওষুধ সেবনকালে আদা এবং আদা-চা খাওয়া থেকে বিরত থাকা জরুরি।

এছাড়াও উচ্চ রক্তচাপের ওষুধের সঙ্গে, বিশেষ করে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেমন- অ্যামলোডিপিনের সঙ্গে আদা সেবন করলে রক্তচাপ বেশি কমে যেতে পারে। পাশাপাশি ব্যথানাশক যেমন: ডাইক্লোফেনাক বা ন্যাপ্রোক্সেন-জাতীয় ওষুধের সঙ্গে আদা খেলেও রক্তপাতের আশঙ্কা বেড়ে যায়।গর্ভবস্থায় আদা খাওয়া উচিত না- এতে প্রিম্যাচিউর বাচ্চা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

আদা চা বেশি খেলে অনিদ্রা দেখা দিতে পারে। যারা ডায়াবেটিস ও রক্তচাপের ওষুধ খেয়ে থাকেন তাদের আদা না খাওয়াই ভালো। আদা বেশি পরিমানে খেলে ডায়রিয়া ও পেট ব্যথা বাড়তে পারে। আদা বেশি খেলে হৃদযন্ত্রের গতি বেড়ে যায়। অতিরিক্ত আদা খেলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

 

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo