• লিড নিউজ
  • লাইফস্টাইল

জেনে নিন, দাঁতের মাড়ি ফুলে যাওয়া সারাতে কী করবেন?

  • Lead News
  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ দাঁতের মাড়ি ফোলার সমস্যায় অনেকেই ভোগেন। যা খুবই কষ্টদায়ক ও যন্ত্রণার। মুখের অভ্যন্তরে বিভিন্ন ধরনের খাদ্যকণার কারণে নানা রকমের সমস্যা হতে পারে। এর মধ্যে অন্যতম মাড়ি ফুলে যাওয়া। কেন মাড়ি ফুলে যায় ও এর প্রতিকারই কী চলুন তা জেনে নেওয়া যাক-

দাঁতের মাড়ি ফোলার অন্যতম কারণ হলো মুখের অভ্যন্তরীণ স্বাস্থ্য অবস্থা ভালো না হওয়া। তবে নিয়মিত দাঁত ব্রাশ, ফ্লসিং কিংবা দীর্ঘদিন স্কেলিং না করালে দাঁতের ফাঁকে আটকে থাকা প্লাক/ক্যালকুলাস/পাথর ও খাবারের সঙ্গে ব্যাকটেরিয়া বিক্রিয়া করে দুর্গন্ধ সৃষ্টি করে ও মাড়ির সমস্যা দেখা দেয়।

এছাড়া ডায়াবেটিস, গর্ভকালীন মাড়ির সমস্যা, লিউকেমিয়া, ভিটামিন সি এর অভাবসহ বিভিন্ন হরমোনাল অসুখে মাড়ি ফুলে যেতে পারে ও মাড়ি থেকে রক্ত পড়তে পারে।

এর প্রতিকার হিসেবে কী করবেন?

>> প্রতিদিন সঠিক নিয়মে খাবার পরে দুইবার ব্রাশ করতে হবে।

>> দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে ডেন্টাল ফ্লস ব্যবহার করে খাবার পরিষ্কার করতে হবে। মনে রাখতে হবে কোনো ধরনের শলা, টুথপিক বা সাধারণ সুতা ব্যবহার করা যাবে না।

>> মাউথ ওয়াশ ব্যবহার বা কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করতে হবে। তবে মাত্রাতিরিক্ত নয়।

>> আপনার সুবিধামতো দ্রুত ডেন্টিষ্টের পরামর্শ নিয়ে স্কেলিং ও কিউরেটেজ করিয়ে নিতে হবে। এছাড়া যেসব মেডিসিনের সাইড ইফেক্টে মাড়ি ফুলছে সেগুলো ডাক্তারের কাছে গিয়ে পরিবর্তন করাতে হবে।

তবে সব সময়ই প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। তাই সচেতন হয়ে নিয়মিত দাঁত ও মুখের যত্ন নিলে এসব সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।নিজের দাঁতের যত্ন নিতে ৬ মাস পরপর নিয়মিত চেকাপ করিয়ে নিন। এতে যেমন ভালো থাকবে আপনার দাঁত তেমনই ভালো থাকবেন আপনিও।

মন্তব্য (০)





image

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার ‎

১

লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন সি-এর কথা উঠলেই প্রথমে কমলার নাম ম...

image

‎শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

২

‎লাইফস্টাইল ডেস্ক: শীতের আনুষ্ঠানিক আগমন ঘটতে এখনো কিছুট...

image

ইউরিক অ্যাসিড কমান, ৭ দিনেই নিয়ন্ত্রণে আসবে গেঁটে ব্যথা

৩

নিউজ ডেস্ক : 

ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেললে মাত্র সাত দিনেই আপনার গেঁটে বা...

image

‎যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ‎

৪

লাইফস্টাইল ডেস্ক: মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব...

image

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

৫

নিউজ ডেস্ক : ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই ...

  • company_logo