• লাইফস্টাইল

এই মসলাগুলো ওজন কমাতে সাহায্য করে

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ সুন্দর ও ফিট থাকতে চায় সবাই। তাই সঠিকভাবে ও কম খরচের মধ্যেই অনেকে ওজন কমাতে আগ্রহী। তাদের জন্য রয়েছে রান্নাঘরের কিছু মসলা। যা দিয়ে কিছু দিনের মধ্যেই পেয়ে যাবেন পছন্দসই ফলাফল। রান্নার কাজে ব্যবহৃত মসলায় ঝরবে আপনার শরীরের অতিরিক্ত মেদ।

দারুচিনি
দারুচিনির ব্যবহার প্রায় সব তরকারিতে হয়ে থাকে। এটি তরকারির স্বাদ ও তার পুষ্টিগুণ বাড়িয়ে দেয়। ওজন কমাতে এই সুস্বাদু দারুচিনি বেশ উপকারী এবং সেই সঙ্গে খুব দ্রুতই ওজন কমাতে সক্ষম। তাই যারা শত চেষ্টা করেও ওজন কমাতে পারছেন না, তারা দারচিনি ফুটানো পানি পান করুন নিয়মিত। ওজন কমবে চোখের পলকেই। এক লিটার পরিমাণ পানি নিয়ে সঙ্গে একটা বড় দারুচিনি নিয়ে অথবা (আপনি চাইলে দারুচিনির গুঁড়া ও ব্যবহার করতে পারেন) জ্বাল দিয়ে আধা লিটার করে নিন। ততক্ষণে দারুচিনি তার স্বাদ, পুষ্টি, কালার সব ছেড়ে দেবে পানিতে। পানি ঠাণ্ডা করে ছাকনি দিয়ে ছেঁকে বোতলে রেখে দিন ফ্রিজ করে। প্রতিদিন সকালে খালি পেটে এক কাপ করে খাবেন এই পানি।

মেথি
মেথি ও সাধারণত ব্যবহার করা হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে রান্নার কাজে। এই মেথি চুল, ত্বক, শরীর সব কিছুর জন্য অনেক বেশি উপকারী। প্রতিদিন রাতে আধা চা-চামচ মেথি এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে পরদিন সকালে মেথি পানি থেকে আলাদা করে ছেঁকে নিতে হবে। পরে খালি পেটে এই মেথির পানি পান করবেন। ওজন কমতে বাধ্য হবে এই মেথি পানি পান করলে।

জিরা
রান্নার কাজে জিরা বেশ উপকারী সেই সঙ্গে শরীরের জন্য অত্যন্ত উপকারী এই জিরা। ওজন কমাতে জিরা পানির ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসছে। তাই যারা ওজন কমাতে চটজলদি সমাধান চান, তারা পান করুন জিরা পানি। রাতে আধা চা-চামচ জিরা নিয়ে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে পানি ছেকে নিয়ে খালি পেটে খেয়ে ফেলুন এই জিরা পানি।

মন্তব্য (০)





image

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার ‎

১

লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন সি-এর কথা উঠলেই প্রথমে কমলার নাম ম...

image

‎শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

২

‎লাইফস্টাইল ডেস্ক: শীতের আনুষ্ঠানিক আগমন ঘটতে এখনো কিছুট...

image

ইউরিক অ্যাসিড কমান, ৭ দিনেই নিয়ন্ত্রণে আসবে গেঁটে ব্যথা

৩

নিউজ ডেস্ক : 

ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেললে মাত্র সাত দিনেই আপনার গেঁটে বা...

image

‎যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ‎

৪

লাইফস্টাইল ডেস্ক: মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব...

image

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

৫

নিউজ ডেস্ক : ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই ...

  • company_logo