• লাইফস্টাইল

বজ্রপাত থেকে বাঁচার উপায়

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ তীব্র গরমে স্বস্তি এনে দেয় এক পশলা বৃষ্টি। কিন্তু এখন বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রচণ্ড বজ্রপাতও হয়। বজ্রপাতে মৃত্যুর ঘটনা হরহামেশাই ঘটছে। এ কারণে এই সময় রাস্তায় বের হলে খুব সতর্ক থাকতে হবে। 

বজ্রপাতের সময় নিজেকে রক্ষা করবেন যেভাবে-

১. বৃষ্টির সময় অনেকেই বাড়ির বাইরে বা মাঠে থাকেন। এ ক্ষেত্রে বাড়ি বা কাছাকাছি কোনও ঘরে আশ্রয় নেওয়া নিরাপদ।

২. খোলা জায়গায় থাকলে,বজ্রপাতের সময় যতটা সম্ভব নিজেকে সঙ্কুচিত করে বা কুঁজো হয়ে মাটিতে বসে পড়ার চেষ্টা করুন। শুয়ে যতটা সম্ভব নিচু হয়ে মাটির কাছাকাছি থাকলেও বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে পারেন। 

৩. মনে রাখবেন, বজ্রপাতে সময় কখনওই খোলা জায়গায় বা মাঠে থাকা ঠিক নয়। 

৪. বজ্রপাতের সময় গাছের তলায় আশ্রয় নেয়া যাবে না। 

৫. কোথাও বজ্রপাত হলে বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। তাই এ সব স্থানে আশ্রয় নেবেন না। 

৬. গাড়িতে থাকা অবস্থায় বজ্রপাত হলে গাড়িটি নিয়ে কোনও কংক্রিটের ছাউনির নীচে আশ্রয় নেওয়ার চেষ্টা করুন। গাড়ির ভিতরের ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত চলাকালীন গাড়ির কাচেও হাত দেবেন না।

৭. বজ্রপাতের সময় আপনি যদি কোনও পুকুরে সাঁতার কাটেন বা জলাবদ্ধ স্থানে থাকেন, তা হলে সেখান থেকে দ্রুত সরে পড়ুন। পানি খুব ভাল বিদ্যুৎ পরিবাহী। এ কারণে যতটা সম্ভব সতর্ক থাকুন। 

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo