• লিড নিউজ
  • লাইফস্টাইল

এখনি জেনে নিক বাথরুমের টুথব্রাশ রাখলে কি হয়

  • Lead News
  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: অনেকেই বাথরুমে টুথব্রাশ রেখে দেন। তবে বিশেষজ্ঞদের মতে,বাথরুমে টুথব্রাশ না রাখাই ভালো, কারণ এতে ব্যাকটেরিয়া ও ছত্রাক বাসা বাঁধতে পারে। বাথরুম এমনিতেই জীবাণু আঁতুরঘর। এছাড়া বাড়ির অন্যান্য ঘরের তুলনায় বাথরুমের তাপমাত্রাও বেশি হয়। তাই বাথরুমে টুথব্রাশ রাখলে তাতে ব্যাকটেরিয়া জন্মানোর ঝুঁকি বাড়ে।

অনেকেই হয়তো ভাবেন, তাদের বাথরুম তো ঝকঝকে তাহলে জীবাণু আসবে কেন? আসলে বাথরুম আপনি যতটাই পরিষ্কার রাখুন না কেন, কমোডে ফ্লাশ দেওয়ার পরপরই ক্ষতিকর প্যাথোজেন ছড়িয়ে পড়ে বাথরুমে। এর ফলে ব্যাকটেরিয়া জন্মায়। তাই বাথরুমে টুথব্রাশ রাখলে, তার ব্যবহারে সংক্রমণ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বাথরুম যেহেতু স্যাঁতস্যাঁতে জায়গা, সেখানে ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিস্তার ঘটে তাড়াতাড়ি। তাই বাথরুমে রাখা টুথব্রাশ ব্যবহার করলে অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে। তাই পরিচ্ছন্ন স্থানে যেখানে ব্যাকটেরিয়া, ছত্রাক জন্মানোর সম্ভাবনা নেই, সেসব স্থানে টুথব্রাশ রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বাথরুমে টুথব্রাশ না রাখাই ভালো বলে মত বিশেষজ্ঞদের।

বাথরুমের বাইরে পরিষ্কার, শুকনো ক্যাবিনেটের মধ্যে রাখতে পারে টুথব্রাশ। ক্যাবিনেটের দরজা বন্ধ করা গেলে ভালো। এতে বায়ুবাহিত দূষিত পদার্থের সংস্পর্শে আসে না টুথব্রাশ। ড্রয়িংয়ে বা শোয়ার ঘরেও রাখা যেতে পারে টুথব্রাশ। তবে যেখানেই রাখুন, পরিচ্ছন্নতার দিকে নজর দিন।

আর অবশ্যই প্রতি তিন-চার মাস পরপর টুথব্রাশ পাল্টাতে হবে। এমনকি ব্যবহারের পর ভালো করে ধুয়ে ও শুকিয়ে নিন টুথব্রাশ। ভুলেও কারও সঙ্গে টুথব্রাশ শেয়ার করবেন না।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo