• লাইফস্টাইল

মা দিবসে যে কাজগুলো মায়ের জন্য করতে পারেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: মায়ের জন্য আলাদা দিবসের প্রয়োজন নেই এই কথা ঠিক। তবে বছরের একটি দিন যদি মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য বরাদ্ধ করা যায় তাহলে মন্দ কী। কদিন বাদেই আসছে মা দিবস। ইতোমধ্যেই মায়ের জন্য উপহার কিনে ফেলেছেন অনেকেই। কিন্তু বিশেষ এই দিনটি কীভাবে মায়ের সঙ্গে কাটাবেন তা হয়তো ভেবে পাচ্ছেন না।

এই প্রতিবেদনের মজার কিছু কাজ সম্পর্কে জেনে নিন। মা দিবসে মাকে চমকে দিতে এই কাজগুলো করতে পারেন আপনি- 

মায়ের পছন্দের রান্না 

বিশেষ এই দিনটিতে মাকে তার পছন্দের কোনো পদ রান্না করে খাওয়াতে পারেন। আপনি যখন তার সামনে তারই পছন্দের কোনো খাবার হাজির করবেন, তাও আবার নিজে রান্না করা তখন তার আনন্দ কেমন হবে ভাবুন তো! 

সিনেমা দেখা 

মা কি সিনেমা দেখতে ভালোবাসেন? তাহলে আজই দুটো সিনেমার টিকেট কেটে ফেলুন। পপকর্ন আর কোল্ড ড্রিংক্স হাতে সুন্দর একটি বিকেল কাটান। তার মন ভালো হয়ে যাবে নিশ্চিত। 

হোম স্পা

মায়ের জন্য বাড়িতেই একটা স্পা’র ব্যবস্থা করতে পারেন। রোজকার পরিশ্রম, ক্লান্তি একটু বিরতি নেওয়ার সুযোগ পাবেন তিনি। 

ঘুরতে যাওয়া 

আপনার মা কি ভ্রমণপ্রেমী? তাহলে দুটো দিন ছুটি ম্যানেজ করে ধারেকাছে কোথাও মাকে নিয়ে বেড়িয়ে আসুন। এতে রোজকার নিয়মে একটু বদল আসবে, আপনার মায়ের মনও ভালো হয়ে যাবে।

সমাজসেবা

বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে মাকে নিয়ে কোনো সমাজসেবা করতে পারেন। পথশিশুদের খাবার দেওয়া, পোশাক দেওয়া কিংবা গাছ লাগানোর মতো কাজে আপনারাও আনন্দ পাবেন। অন্যরাও উপকৃত হবে। 

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo