• জাতীয়

সুন্দরবনে আগুন নেভাতে বিমান বাহিনীর অংশগ্রহণ

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ রোববার ৫ মে  রাতে সুন্দরবনের গহীনে আমুরবুনিয়াতে ভয়াবহ অগ্নিকান্ডের সূচনা হয়।  সরকারি বিভিন্ন সংস্থা ও স্থানীয়রা আগুন নেভানোর সর্বাত্মক প্রচেষ্টা করে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা পুরোপুরি সম্ভব হয়নি।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় দেড় বর্গ কিলোমিটার জায়গা পুড়ে গেছে। সুন্দরবন রক্ষার্থে বিমানবাহিনী প্রধানের সার্বিক নির্দেশনায় ৩১ নম্বর বহর থেকে একটি এম আই ১৭১ এরিয়াল ফায়ার ফাইটিং ক্যাম্পবেল হেলিকপ্টার নিয়ে ৬ জন এয়ারক্রু এবং ৭ জন গ্রাউন্ড ক্রু সহ মোট ১৩ জনের একটি টিম মংলায় অবতরণ করে।

পরবর্তীতে প্রায় ৪ ঘণ্টায় তারা ফায়ার বাঁকেট অপারেশন করে সর্বমোট ৪০ হাজার লিটার পানি নিক্ষেপণের মাধ্যমে এই আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এই চ্যালেঞ্জিং মিশনের নেতৃত্ব প্রদান করেন ৩১ নং বহরের অধিনায়ক উইং কমান্ডার এস এম রাজিবুল ইসলাম এবং তার সাথে সহকারী পাইলট হিসেবে ছিলেন উইং কামান্ডার তানিম এবং স্কোয়াড্রন লিডার মেহেদী । অন্যান্য বাহিনী এবং সংস্থাসমূহের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণ আনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।  

মন্তব্য (০)





image

আকস্মিক বন্যা মোকাবিলায় 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায়...

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল...

image

‎দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিনজুড়ে ভারি থেকে অতি ভারি...

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশজুড়ে অব্যা...

image

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অ...

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসি...

image

সারাদেশে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাক...

নিউজ ডেস্কঃ সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের...

image

‎তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত কর...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের ...

  • company_logo