• জাতীয়

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের সপ্তম চালান পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ সময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

সর্বশেষ চালানটি পৌঁছানোর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালানসহ মোট সাতটি চালান প্রকল্প এলাকায় পৌঁছালো।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পূর্বঘোষণা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে পৌঁছানোর কথা রয়েছে।

রাশিয়ার প্রযুক্তি ও সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

এদিকে, কেন্দ্রটির প্রথম ইউনিটে ইতিমধ্যে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ওই দিন বিকাল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে জাতীয় গ্রিডের সঙ্গে কেন্দ্রটির সফল সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়। এ সময় কেন্দ্রটিতে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

 

মন্তব্য (০)





image

‎বাস-কারখানা পুড়িয়ে দেওয়া হচ্ছে, আগুন সন্ত্রাসের পরিবর্তন...

১

নিউজ ডেস্কঃ দেশে বিভিন্ন স্থানে বাস ও কারখানায় আগুন দিয়ে পুড়...

image

নিষিদ্ধ রাজনৈতিক দল আগুন নিয়ে খেলে: শাহে আলম

২

নিউজ ডেস্কঃ নিষিদ্ধ একটি রাজনৈতিক দল আগুন নিয়ে খেলে বলে মন্ত...

image

অগ্নিসংযোগ বা বোমা মেরে দিল্লি থেকে ফ্লাইট বাংলাদেশে আনা ...

৩

নিউজ ডেস্কঃ পেট্রোল বোমা মেরে বা অগ্নিসংযোগ করে দিল্লি থেকে ...

image

রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ...

৪

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে...

image

রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ...

৫

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতি...

  • company_logo