ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি। এ সময় রোহিঙ্গা শরণার্থীদের সাথে তিনি কথা বলেন এবং তাদের দুর্ভোগ ও নিরাপত্তাহীনতা এবং নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন।
ড. খলিলুর রহমান বলেছেন, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায়কে ন্যায়বিচারের নতুন অধ্যায়। আইসিজে রায় দিয়েছে যে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। এই আদালতের ইতিহাসে প্রথমবারের মতো একটি রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হলো।
প্রসঙ্গত, রোহিঙ্গা গণহত্যার দায়ে গতকাল বৃহস্পতিবার আইসিজের দেওয়া রায়ের পর্যবেক্ষণ ওঠে এসেছে, মিয়ানমারে কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। সেই সাথে যৌন সহিংসতা, গণউচ্ছেদের প্রমাণও মিলেছে।
নিউজ ডেস্কঃ দেশে বিভিন্ন স্থানে বাস ও কারখানায় আগুন দিয়ে পুড়...
নিউজ ডেস্কঃ নিষিদ্ধ একটি রাজনৈতিক দল আগুন নিয়ে খেলে বলে মন্ত...
নিউজ ডেস্কঃ পেট্রোল বোমা মেরে বা অগ্নিসংযোগ করে দিল্লি থেকে ...
নিউজ ডেস্কঃ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতি...
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকায় আয়োজিত ২য় (BEELIA) আন্তর্জাতিক এলি...

মন্তব্য (০)