ছবিঃ সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক: এই গরমে সুস্থ থাকতে ডাবের পানি পান করার বিকল্প নেই। এতে নানা ধরনের পুষ্টিগুণ আছে। এছাড়া মিষ্টি স্বাদের ডাবের পানি প্রাণে স্বস্তি দেয়। শরীর ভেতর থেকে ঠান্ডা হয়।এতো উপকার থাকা সত্ত্বেও অতিরিক্ত ডাবের পানি পান করা উচিত নয় বলেই মনে করেন পুষ্টিবিদরা। তবে কেন? চলুন জেনে নেওয়া যাক-
রক্তে শর্করার মাত্রা বাড়ে
ডাবের পানিতে চিনির পরিমাণ কম থাকলে ঘন ঘন এটি পান করলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। কারণ এই পানীয়ে ক্যালোরি, কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি থাকে। রক্তে শর্করা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে এই দুই উপাদান।
ওজন বেড়ে যেতে পারে
চিনির পরিমাণ কম আছে বলে, ডাবের পানি ওজন নিয়ন্ত্রণে রাখে, এই ধারণা একেবারেই ভুল। চিনি কম থাকলেও, এতে ক্যালোরি আছে ভরপুর। তাই পরিমাণ অনুযায়ী ডাবের পানি পান করুন।
ডায়রিয়ার ঝুঁকি বাড়ে
গরমে অত্যধিক ঘামলে অনেকেই গলা ভেজান ডাবের পানিতে। এতে সাময়িক স্বস্তি মিললেও ডাবের পানিতে থাকা প্রচুর পরিমাণে সোডিয়াম শরীরের আর্দ্রতা কমিয়ে দিতে পারে। ফলে ডি-হাইড্রেশনের ঝুঁকি বাড়ে। আর সেখান থেকে ডায়রিয়া হওয়ারও ঝুঁকি বাড়ে।
নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...
নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...
নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...
লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...
নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

মন্তব্য (০)