• লিড নিউজ
  • লাইফস্টাইল

ঝটপট শিখে ফেলুন চমৎকার আনারস মুরগির রেসিপি

  • Lead News
  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: চিকেনের বাহারি পদ খেতে কমবেশি সবাই পছন্দ করেন। তবে চিকেনের যে পদ প্রায় প্রতিদিনই ঘরে রান্না করা হয়, তা হলো মুরগির মাংসের ঝোল বা ভুনা। তবে একঘেয়েমি এই পদে ভিন্নতা আনতে এবার এতে মেশাতে পারেন আনারস।

বাজারে এখন বেশ সহজলভ্য হলো আনারস। মুরগির মাংস ও আনরসের মিশেলে তৈরি এই পদ একবার খেলেই আপনার মন ভরে যাবে। চলুন জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি-

উপকরণ

১. মুরগি ১টি
২. আনারস দেড় কাপ (ছোট টুকরা করে কাটা)
৩. এলাচ ৩-৪টি
৪. দারুচিনি ২ টুকরো
৫. তেজপাতা ২টি
৬. লবণ স্বাদমতো
৭. হলুদ গুঁড়া আধা চা চামচ
৮. মরিচ গুঁড়া ১ চা চামচ
৯. পেঁয়াজ কুচি আধা কাপ
১০. ধনিয়া গুঁড়া আধা চা চামচ
১১. জিরা গুঁড়া আধা চা চামচ
১২. গরম মসলা গুঁড়া আধা চা চামচ
১৩. আদা বাটা আধা চা চামচ
১৪. রসুন বাটা আধা চা চামচ ও
১৫. তেল আধা কাপ।

পদ্ধতি

চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিতে হবে। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। অল্প সময় ভেজে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে আবারও ভাজতে হবে।পেঁয়াজ হালকা ভাজা হলে এর মধ্যে একে একে বাটা মসলা, গুঁড়া মসলা ও লবণ দিয়ে নেড়ে পরিমাণমতো অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিন।

মসলা কষানো হলে এবার এর মধ্যে মুরগি দিয়ে কিছুক্ষণ নেড়ে অল্প পানি দিয়ে ঢেকে দিতে হবে। মাখা মাখা পানি দিলেই চলবে। মাংস থেকে পানি বের হবে। সে পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে।মাংস আধা সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে আনারস দিয়ে দিন। অল্প কিছুক্ষণ আনারস কষিয়ে আবার মাখা মাখা করে পানি দিয়ে দিতে হবে। ঢেকে দিতে হবে অল্প সময়ের জন্য।

মাংস ও আনারস সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হয়ে গেলেই উপরে সামান্য জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে ফেলতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আনারস মুরগি। ভাত-পোলাও, রুটি যে কোনো কিছুর সঙ্গে দারুণ মানিয়ে যাবে এই পদ।

 

 

মন্তব্য (০)





image

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার ‎

১

লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন সি-এর কথা উঠলেই প্রথমে কমলার নাম ম...

image

‎শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

২

‎লাইফস্টাইল ডেস্ক: শীতের আনুষ্ঠানিক আগমন ঘটতে এখনো কিছুট...

image

ইউরিক অ্যাসিড কমান, ৭ দিনেই নিয়ন্ত্রণে আসবে গেঁটে ব্যথা

৩

নিউজ ডেস্ক : 

ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেললে মাত্র সাত দিনেই আপনার গেঁটে বা...

image

‎যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ‎

৪

লাইফস্টাইল ডেস্ক: মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব...

image

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

৫

নিউজ ডেস্ক : ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই ...

  • company_logo