• লাইফস্টাইল

যে তেলে সারিয়ে তুলবে আপনার বাতের ব্যথা!

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে হাঁটুর ব্যথা। বাড়ির বয়স্কদের দেখলেই তা বোঝা যায়। কোথাও বসলে আর সহজে উঠতে পারেন না। আবার দাঁড়িয়ে থাকলে সহজে বসতে পারেন না। মাঝেমধ্যে যন্ত্রণার তীব্রতা এত বেশি হয় যে অনেকে বিছানা ছেড়েই উঠতে পারেন না। স্বাভাবিক চলাফেরা তাদের জন্য দুরূহ হয়ে ওঠে। বয়সজনিত কারণে পায়ের পেশিগুলি নমনীয়তা হারাতে থাকে। ফলে পেশি তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এই সমস্যা থেকেই আর্থ্রাইটিসের মতো সমস্যা দেখা দেয়। ওজন বেশি হলে অকালেই সমস্যা দেখা দেয়।

হাঁটুর ব্যথায় স্বস্তি পেতে বেশিরভাগ মানুষই ওষুধে ভরসা রাখেন। তবে ঘরোয়া কিছু উপায় কাজে লাগিয়ে এই ব্যথা কমানো যায়। এই যেমন রসুন তেল এক্ষেত্রে বেশ উপকারি হতে পারে। কেবল রান্নার স্বাদ বৃদ্ধি নয়, বহুকাল থেকেই শরীরের ব্যথা কমানোর দাওয়াই হিসেবে রসুনের ব্যবহার হয়ে আসছে। গাঁটের ব্যথা থেকে শুরু করে আরও অনেক যন্ত্রণার উপশমে রসুনের জুড়ি মেলা ভার। রসুনে রয়েছে অ্যালিসিন নামক উপাদান। এটি পেশিতে রক্ত চলাচলে সাহায্য করে।

পেশির নমনীয়তা ফিরিয়ে আনে। অনেকেই তাই শরীরের ব্যথা কমাতে রসুনের তেল ব্যবহার করেন। তবে এটি বানানোর সঠিক পদ্ধতি জানা না থাকায় তা কাজে আসে না। কীভাবে রসুন তেল বানালে সেটি কার্যকর হবে? চুলায় একটি কড়াইয়ে সরিষার তেল দিন। এতে কয়েক কোয়া রসুন দিয়ে নাড়াচাড়া করুন

। একইসঙ্গে লবঙ্গ, মেথি, গোলমরিচ দিয়ে নেড়ে ঠান্ডা করে নিন। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তারপর ছেঁকে তেল বের করে নিন। ব্যথার জায়গায় এই তেল নিয়মিত ভালো করে মালিশ করতে হবে। বাতের ব্যথা দূর করতে এই পন্থা দারুণ উপকারী।

 

মন্তব্য (০)





image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

image

চেরির স্বাস্থ্যগুণ: পুষ্টি উপাদান, উপকারিতা ও খাওয়ার নিয়ম

নিউজ ডেস্ক : চেরি ফল নানা রকমের ভিটামিন ও খনিজে ভরপুর, যা শর...

image

নতুন চুল গজাতে ৪ ভেষজের ব্যবহার

নিউজ ডেস্ক : রাতারাতি চুল গজানো সম্ভব নয়, চুল পড়া বন্ধও নয় ঠ...

image

প্রাক্তনকে কেন সহজে ভুলতে পারে না মানুষ, ভালোবাসা কী সত্য...

লাইফস্টাইল ডেস্ক: সম্পর্ক ভেঙে যাওয়ার পরও কোনো পুরনো গান, ভ...

image

গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনে শিশুর অটিজমের কোনো ঝুঁকি ন...

নিউজ ডেস্ক : গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনের ফলে শিশুর অটিজম বা এডিএইচডি...

  • company_logo