• লাইফস্টাইল

মুখের ভিতের লবঙ্গ রাখলে কী হয়?

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: পরিচিত একটি মশলা লবঙ্গ। অনেকটা নারীদের নাকফুলের মতো দেখতে বলে নাকফুল মশলা নামেও পরিচিত। মাংস কিংবা মিষ্টি জাতীয় অনেক খাবারেই এর সরব উপস্থিতি দেখা যায়। একটাসময় যখন মাউথ ফ্রেশনারের চল ছিল না, তখন মানুষ মুখের দুর্গন্ধ দূর করতে ঘরোয়া এই উপাদানটি ব্যবহার করতেন। এখনও অনেকে মুখে লবঙ্গ পুরে থাকেন। তবে কেবল মুখের দুর্গন্ধ দূর করা নয়, এর আরও উপকারিতা রয়েছে। রোজ লবঙ্গ খেলে কী হয় চলুন জেনে নিই- 

মুখের দুর্গন্ধ থেকে শুরু করে মাড়ির সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা— ঘরোয়া টোটকা হিসেবে দারুণ কাজ করে লবঙ্গ। লবঙ্গের প্রদাহনাশক উপাদান মুখের খারাপ ব্যাকটেরিয়া বাড়তে দেয় না। মাড়ির যেকোনো সংক্রমণে লবঙ্গের তেল কাজে লাগে।আয়ুর্বেদ মতে, হজমের সমস্যা দূর করতে লবঙ্গ বেশ কার্যকরী ভূমিকা রাখে। এই মশলাটি হজমে সহায়ক উৎসেচকগুলির ক্ষরণ বাড়িয়ে তোলে। গ্যাস, পেটফাঁপার মতো সমস্যা হলেও লবঙ্গ খাওয়া যায়।

বেশ কিছু গবেষণা অনুযায়ী, নিয়মিত লবঙ্গ খেলে ডায়াবেটিক রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা এবং ইনসুলিন সেনসিটিভিটি— দুটোই নিয়ন্ত্রণে থাকে। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।লিভার সুস্থ রাখতেও লবঙ্গের মতো উপকারি মশলা কমই আছে। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ভালো রাখে লিভার। 

পেশির ব্যথা-যন্ত্রণা দূর করতে ওষুধের মতো কাজ করে লবঙ্গ। অনেকেই হাঁটুর ব্যথায় ভোগেন। বসলে উঠতে পারেন না, আবার উঠলে বসা যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। এমন সমস্যায় যারা ভুগছেন তারা মুখে লবঙ্গ মুখে রাখলে অনেকখানি স্বস্তি পাবেন।

 

মন্তব্য (০)





image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

image

চেরির স্বাস্থ্যগুণ: পুষ্টি উপাদান, উপকারিতা ও খাওয়ার নিয়ম

নিউজ ডেস্ক : চেরি ফল নানা রকমের ভিটামিন ও খনিজে ভরপুর, যা শর...

image

নতুন চুল গজাতে ৪ ভেষজের ব্যবহার

নিউজ ডেস্ক : রাতারাতি চুল গজানো সম্ভব নয়, চুল পড়া বন্ধও নয় ঠ...

image

প্রাক্তনকে কেন সহজে ভুলতে পারে না মানুষ, ভালোবাসা কী সত্য...

লাইফস্টাইল ডেস্ক: সম্পর্ক ভেঙে যাওয়ার পরও কোনো পুরনো গান, ভ...

image

গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনে শিশুর অটিজমের কোনো ঝুঁকি ন...

নিউজ ডেস্ক : গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনের ফলে শিশুর অটিজম বা এডিএইচডি...

  • company_logo