• লাইফস্টাইল

গরমে সুস্থ থাকতে ঠান্ডা না নরমাল পানিতে গোসল করবেন?

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: তাপমাত্র ৪০ ডিগ্রি ছুইছুই। গরম অনুভূত হচ্ছে আরও বেশি। এই সময়ে একটুখানি প্রশান্তি পেতে অনেকেই দিনে-রাতে একাধিকবার গোসল করছেন। কেউবা বালতির পানির সঙ্গে বরফ মিশিয়ে সেই পানি গায়ে ঢালছেন। প্রশ্ন হচ্ছে এতে কি গরম আদৌ কমে? গরমে সুস্থ থাকতে ঠান্ডা না নরমাল পানিতে গোসল করবেন? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। গরমের দুর্ভোগ যেন কিছুতেই কমছে না। বিশেষ করে যাদের কাজের সূত্রে প্রতি দিন বাড়ি থেকে যেতে বের হতে হয়, তাদের রীতিমতো কাহিল দশা। যত দিন গড়াচ্ছে, ততই যেন বাড়ছে এই কষ্ট।

গরমের চোটে অনেকেই গোটা দিনে বেশ কয়েক বার গোসল করতে বাধ্য হন। নয়তো সারা গা চিটটি করে। তাইতো দিনের শুরুতে ও রাতে ঘুমাতে যাওয়ার আগেও অনেকে গোসল করেন। এছাড়াও অনেকে সুযোগ পেলে দিনের মাঝেও বেশ কয়েকবার গোসল করেন। এমনকি রাতে  রাতে এসি চালিয়ে ঘুমোলেও যেন ঘুমোনোর আগে গোসল করাটা জরুরি। এই পরিস্থিতিতে গোসলের সময় একটি নিয়ম মানলেই অনেক ঝামেলা মেটে।  গরমের ভীষণ কষ্ট থেকে রেহাইও পাওয়া যায়। 

প্রসঙ্গত এই গরমে প্রায়ই ট্যাংকের পানি ভীষণ গরম হয়ে থাকে। সেই জানে গোসল করা যেন গায়ে আগুন ঢালার শামিল। তবুও অন্য উপায় না থাকলে ওই পানি দিয়েই গোসল করতে হয়। অনেকে আবার গোসলের পানি আগে থেকেই বালতিতে ভরে রাখেন। তাতে পানি কিছুটা ঠান্ডা হয়। তবে ঠান্ডা পানি না গরম পানি? এই ঠাটাপোড়া গরমে কোন পানিতে গোসল করা সবচেয়ে ভালো? 

বিজ্ঞানীরা কিন্তু সম্পূর্ণ অন্যরকম কথাই বলছেন। বিশেষজ্ঞদের কথায়, গরম যতই পড়ুক এই সময়ে নরমাল পানিতে গোসল করার সুফলও আছে অনেক। গরম পানি বা নরমাল পানি শরীরের জন্য ভালো। বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে এমন কক্ষ তাপমাত্রার পানি দিয়ে গোসল করলে ঘুমটা ভালো হয়।

কেননা,  এই পানি শরীরের পেশির ওপর ভালো প্রভাব ফেলে। পেশির মধ্যে জমে থাকা ক্লান্তি সহজেই দূর হয়। এমনকি সর্দি-কাশির সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়। তাই এই গরমে নরমাল পানি দিয়ে গোসল  রতে যতই অস্বস্তি হোক, কিছুটা তাপ সহ্য করে গোসল করে নেওয়াই ভালো। এতে আখেরে শরীরই ভালো থাকে।

 

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo