• লিড নিউজ
  • জাতীয়

সারা দেশে ফের তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সারা দেশে আবার তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এটি আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। আজ বৃহস্পতিবার সকালে এই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম পরবর্তী ৭২ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেন। এর আগে এ মাসে তিন দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মন্তব্য (০)





image

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানে...

image

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহ...

image

হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল ড...

৩

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা আনা, শব্দদূষণ নি...

image

সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ...

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মু...

image

উন্নয়ন থমকে যাবে, বাংলাদেশকে সতর্ক করল বিশ্বব্যাংক

৫

নিউজ ডেস্কঃ কম রাজস্ব আদায়, বাড়তি অনুন্নয়ন ব্যয় আর ...

  • company_logo