• লাইফস্টাইল

সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পানে শরীরে যা ঘটে

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পান করার অভ্যাস রয়েছে অনেকেরই। অনেকেই ছেলেবেলা থেকে এই নিয়ম মানে। কিন্তু এতে শরীরে কী প্রভাব ঘটে তা অনেকেই জানেন না। চলুন আজ জেনে নেওয়া যাক- ঘুম থেকে ওঠার সময় শরীরের হজম ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। এই সময়ে শরীরে পানি প্রবেশ করলে তার কিছু প্রভাব পড়ে শরীরে। এর ফলে কী হতে পারে। সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে যে বিশেষ উপকারটি মেলে তা হলো এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। মলত্যাগ অনেকটাই সহজ নয়।

এখানেই শেষ নয়। পানির সঙ্গে পেটের বিভিন্ন রকম দূষিত পদার্থগুলো বেরিয়ে যায়। এতে শরীর পরিষ্কার হয়। ঘুমানোর সময় সারা রাত ধরে আমাদের পেটে নানারকম টক্সিন জমা হতে থাকে। সকালে খালি পেটে পানি পান করলে মলমূত্রের মাধ্যমে সেগুলো শরীর থেকে বেরিয়ে যায়। এতে ওজনও কিছুটা কমে। নানা ধরনের রোগের আশঙ্কা কমে। 

গরমের কারণে কিছু খেতে ইচ্ছে করছে না? খালি পেটে পানি পান করলে মিলবে উপকার। এই অভ্যাসে খিদার পরিমাণ বাড়ে। ফেরে মুখের রুচিও। সারারাত ধরে শরীরের মধ্যে জমে থাকা টক্সিন ত্বকের জন্যও ক্ষতিকর। সকালে পানি পান করলে এই টক্সিন প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল। 

অনেকেই আছেন যারা ঘুম থেকে ওঠার পরই মাথা ব্যথা শুরু করে। সকালে এক গ্লাস পানি পান করলে এই সমস্যা অনেকটাই কমে। সারারাত শরীরে পানি প্রবেশ না করায় সকালে মাথায় যন্ত্রণার কারণ হতে পারে। এটি মাইগ্রেনের সমস্যা কমায়। খালি পেটে পান করলে যেহেতু শরীর থেকে আবর্জনা বেরিয়ে যায়, তাই শরীরের রোগ প্রতিরোধ শক্তিও অনেকটা বেড়ে যেতে পারে।

এতে কাজের ক্ষমতা বাড়ে। যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত সকালবেলা খালি পেটে পানি পান করুন। এটি শরীরে অতিরিক্ত মেদ জমতে দেয় না। ফলে ওজন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। তবে কোনো রোগ হলে কেবল খালি পেটে পানি পান করে তা সারানো সম্ভব নয়। তাই যেকোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ জরুরি। 

 

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo