• সমগ্র বাংলা

পাবনায় গাছের গুঁড়ির চাপা পড়ে শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় গাছের গুঁড়ির চাপায় আমির হামজা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার কৈডাঙ্গা চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু আমির হামজা ওই গ্রামের আসাদুল ইসলামের ছেলে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাগর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ৩টার দিকে শিশু আমির হামজার পিতা আসাদুলসহ কয়েকজন ব্যক্তি গাছের গুঁড়ি গড়িয়ে রাস্তায় আনছিলেন। এ সময় গাছের গুঁড়ির চাপায় আমির হামজা মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়। 

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ডা. বৃষ্টি আক্তার বলেন, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এসময় তার নাক দিয়ে রক্ত ঝরছিল। আঘাতপ্রাপ্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মৃত্যুর বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ-খবর নিয়ে দেখবেন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo