ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে নড়াইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নড়াইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি. এম. রাহসিন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার,নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবু মোরশেদ জাফল,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু, সাংবাদিক অশোক কুন্ডু ,সনাতন ধর্মের নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...
বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...
পাবনা প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠনের কথিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রা...

মন্তব্য (০)