• সমগ্র বাংলা

সন্তানের সামনে স্ত্রী'কে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে মোবারক হোসেন (৩৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এই রায় ঘোষণা করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী খাদিমার চর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ সত্যতা নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময়ে মৃতুদণ্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর কে এম টুটুল চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের প্রায় ১৫ বছর আগে মোবারক আড়াইহাজারের কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার হাসেন আলীর মেয়ে ছালেহা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে মোবারক তার স্ত্রী ছালেহাকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতো। তাদের এক ছেলে, এক মেয়ে রয়েছে।

এরই মধ্যে ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাতে মোবারক তার স্ত্রীকে গলা কেটে হত্যা করার পর পালিয়ে যায়। ছেলে মেহেদী হাসানের চিৎকারে আশপাশের লোকজন এসে ছালেহাকে মৃত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ছালেহা সৌদি আরব থাকতেন। হত্যাকাণ্ডের দুই মাস আগে তিনি দেশে এসেছিলেন।

এই ঘটনায় নিহত ছালেহা বেগমের বাবা হাসেন আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।

মন্তব্য (০)





image

আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে গো...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষি...

image

দিনাজপুরে মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথভাবে বিক্ষোভ ...

২

দিনাজপুর প্রতিনিধি : আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বদ...

image

জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, পরীক্...

৩

জামালপুর প্রতিনিধি : পরীক্ষাগারে কোনো ধরনের নমুনা পরীক্ষা ছাড়াই কারখানার কাঁচ...

image

শ্রীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

৪

নিউজ ডেস্কঃ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা...

image

বিএনসিসির জাতীয় পর্যায়ের প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করল...

৫

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি...

  • company_logo