প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ মোটরসাইকেল দুর্ঘটনায় মাজেদুল ইসলাম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের কড়াইডাঙ্গী পাড়া গ্রামের আবদুল খালেকের পুত্র।
পারিবারিক সুত্রে জানা গেছে, মাজেদুল মোটরসাইকেল যোগে বুধবার সন্ধ্যায় হাল খাতার কার্ড বিতরণের জন্য উপজেলার টাঙ্গালিয়া পাড়া গ্রামে যান। ফেরার পথে অটো-রিক্সাকে অভারটেক করার সময় পাশে থাকা বাঁশ ঝাড়ের একটি চোখা বাশঁ তার পেটের ভিতর ঢুকে অপর পাশ দিয়ে ফুটো হয়ে বাহির হয়। এ সময় তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই তার মৃত্যু হয়।
চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আশিকুর রহমান পিপিএম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)