• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের সোনারগ উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে সোনারগাঁও পৌরসভার আমিনপুর মাঠে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে দিনব্যাপি এ প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে ৩০টি স্টলে বিভিন্ন জাতের দেশি-বিদেশি গরু, মহিষ, ভেড়া, ছাগল, হাঁস, বিড়াল, মুরগি, পাখি, কবুতরসহ বিভিন্ন ধরনের প্রাণীর প্রদর্শনসহ গবাদি পশুর খাবার প্রক্রিয়াজাত করণ ও রোগ-বালাই সংক্রান্ত বিষয়ে ধারণা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ফরুক আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সালেহা নুর, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.রাসনা সাউকি প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo