• সমগ্র বাংলা

মানিকগঞ্জে জেলা প্রশাসকের সা‌থে সম্পাদক পরিষদের মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদকদের নিয়ে গঠিত সম্পাদক পরিষদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক রেহেনা আকতার। বুধবার (১৭ এ‌প্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য গোলাম ছারোয়ার ছানু, সাবেক সভাপতি ও কার্যকরী সদস্য সুরুয খান, পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, সহ সভাপতি মাহবুবুল আলম জুয়েল, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক খন্দকার সুজন হোসেন, দপ্তর সম্পাদক আকমল হোসেন, প্রচার সম্পাদক এফ এম ফজলুল হক, সদস্য জয়নাল আবেদীন বাবুল ও আক্তার হোসেন মিলন উপস্থিত ছিলেন। 

সভায় জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, একটি জেলার উন্নয়নে স্থানীয় পত্রিকা একটি বড় ভূমিকা পালন করে। স্থানীয় এসব পত্রিকার মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক সংবাদের পাশাপাশি জেলার অনেক গুরুত্বপূর্ণ সংবাদ জানা যায়। এ সময় তিনি নব গঠিত সম্পাদক পরিষদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

 

মন্তব্য (০)





image

উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মাজহারুল ইস...

image

লালমনিরহাট পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাব্যতা য...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পরিত্যক্ত মোগলহাট স...

image

ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৪

নিউজ ডেস্ক : রাশিয়ার দখলকৃত ও সংযুক্ত ঘোষিত ক্রিমিয়া উপদ্বীপ...

image

বর্তমান সরকারের প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতিতে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাস...

image

নবাবগঞ্জের ট্রাক চাপায় ভাইবোন হতাহত চালকসহ ট্রাক আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়ায় একটি মক...

  • company_logo