প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ভাবির বিরুদ্ধে ছোট ভাই রাসেল রানা বাবুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার হত্যার ওই ঘটনা ঘটেছে দিনাজপুরের জেলা শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লায়।
হত্যার শিকার রাসেল রানা বাবু (২৪) জেলা শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল হাসান আলীর ছেলে।
কোতয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন জানান, বসত ভিটার জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আজ বুধবার সকাল ৮ টার দিকে ছোটভাই রাসেল রেজা বাবুকে কুড়াল দিয়ে কুপিয়ে মাথা পায়েসহ বিভিন্ন ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে বড় ভাই মাসুদ রানা (৪০) ভাবী রিমা বেগম এবং ভায়েস্তা ফারহান আলী রনক। আহত রাসেল রেজা বাবুকে আশংকাজনক অবস্হায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। বিকাল পৌনে ৫ টার দিকে তাকে মৃত বলে ঘোষনা করেন সংশ্লিষ্ট চিকিৎসক।
লাশ ময়না তদন্তে মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি নিচ্ছে অভিভাবকেরা। অন্যদিকে আত্বগোপন করেছে অভিযুক্তরা।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)