• লিড নিউজ
  • সমগ্র বাংলা

একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমনের সময় দুই যুবক নিহত

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমনের সময় দুইজন যুবক নিহত হয়েছে। আজ বুধবার সকালে একজনের লাশ দিনাজপুরের বোচাগঞ্জে এবং অন্যজনের লাশ টাঙ্গাইলের রেলওয়ে ষ্টেশনে উদ্ধার করেছে সংশ্লিষ্ট রেলওয়ে থানা পুলিশ।

দিনাজপুরের রেলওয়ে থানার ইনচার্জ এমদাদুল হক জানান,  ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেন দিনাজপুর হয়ে পঞ্চগড়ে যাবার সময় মঙ্গলবার রাতে বোচাগঞ্জ রেলওয়ে ষ্টেশনের কাছে মুরাদ হোসেন নামে একজন যুবক ছাদ থেকে নিচে পড়ে নিহত হয়েছে। আজ বুধবার সকাল তার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে তুলে দিয়েছেন তারা।

নিহত যুবক মুরাদ হোসেন (১৮) ঠাকুরগাঁও জেলা সদরের কলেজ পাড়ার আবেদ আলীর ছেলে।

সম্ভবতঃ  ট্রেনের ছাদে ভ্রমনের সময়চলন্ত অবস্হায় কোন কিছুর সাথে আঘাত লেগে সে নিচে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছে বলে ধারনা করছে রেলওয়ে থানা পুলিশ।

এছাড়াও পঞ্চগড় থেকে ছেড়ে আসা একই ট্রেন ঢাকার উদ্দেশ্য যাবার সময় টাঙ্গাইল জেলার রেলওয়ে ষ্টেশনে ছাদে রক্তাক্ত অবস্হায় হানিফ নামে আরেক যুবকের লাশ উদ্ধার করেছে টাঙ্গাইলের রেলওয়ে পুলিশ।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক আকবর হোসেন জানান, সকালে একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে রক্তক্ত অবস্হায় পড়ে ছিল হানিফের লাশ।

হানিফ (২৭) জয়পুরহাট জেলার আমতলীর আব্দুল হান্নানের ছেলে।

পুলিশের ধারনা ট্রেনের ছাদে ভ্রমনের সময় শক্ত কোন কিছুর সাথে আঘাত লেগে হানিফ ছাদেই প্রাণ হারিয়েছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo