ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়। এ উপলক্ষে চন্দনাইশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ চন্দনাইশ উপজেলা শাখার সাধারন সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ আবু আহমদ চৌধুরী জুনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ জাফর আলী হিরু, কৃষক লীগ চন্দনাইশ উপজেলা শাখার সাধারন সম্পাদক নবাব আলী, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও চন্দনাইশ পৌরসভার কাউন্সিলর লোকমান হাকিম, হাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি মাওলানা মোজাহেরুল কাদের, যুবলীগ নেতা বেলাল উদ্দিন, পৌর যুবলীগের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সজল দত্ত, যুবলীগ নেতা বেলাল উদ্দিন, মৎস্যলীগ নেতা হাসান মুরাদ, ছাত্রলীগ নেতা ইলিয়াছ চৌধুরী বাবর, দেলোয়ার হোসেন, আবু সাদাত নাইম উদ্দিন, নাজমুল ইসলাম, মো: ইলিয়াছ, জাবেদ ইকাবাল কাজেমী, আমির হোসেন ও আবিদুল ইসলাম প্রমুখ।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)