• সমগ্র বাংলা

নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এঘটনায় নিহতের ৫বছর বয়সী এক শিশু সন্তানসহ দুইজন গুরুতর আহত হয়েছে। বুধবার (১৭এপ্রিল) সকালে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের শাহাপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলো জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের এনামুল হক (৪০) ও তার স্ত্রী বৃষ্টি আক্তার (৩২)।

স্থানীয়রা জানান, সন্তানসহ স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে নওগাঁ থেকে বগুড়ার সান্তাহারের দিকে যাচ্ছিলো। এসময় ঘটনাস্থল মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা সড়কের উপর ছিটকে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি পিকআপ তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী- স্ত্রী মারা যায়। পরে তাদের আহত সন্তান ও অপর মোটরসাইকেলের এক আরোহীকে উদ্ধার করে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। পরে দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo