• সমগ্র বাংলা

নন্দীগ্রামে মাদক কারবারির  হামলায় নারীসহ ৩ জন হাসপাতালে  

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ তিনজন আহত করার অভিযোগ উঠেছে এক মাদক কারবারির বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে পৌরসভার নামুইট চকপাড়া মহল্লায় এ হামলার ঘটনা ঘটে। 

বিভিন্ন সময় মাদক মামলায় গ্রেপ্তার হওয়া নামুইট এলাকার ওমর ফারুককে আসামী করে ইতিমধ্যেই নন্দীগ্রাম থানায় থানায় মামলার আবেদন করেছে ভুক্তভোগীরা। 

হামলায় আহতরা হলেন- নামুইট চকপাড়ার ইসমাইল হোসেন (৬০), তার স্ত্রী সূর্য্যভান বেগম (৫২), তাদের পুত্রবধু শাপলা বেগম (৩৩)। গুরুতর আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যাদের মাঝে শাপলা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অভিযুক্ত ওমর ফারুক নামুইট চকপাড়ার দুলাল মন্ডলের ছেলে। ২০১৬ সালে ফারুককে মাদকসহ গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে তা বিচারাধীন রয়েছে। তবে হামলা ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। 

এদিকে এ ঘটনায় ওমর ফারুকের বিরুদ্ধে থানায় মামলার আবেদন করেন নামুইট চকপাড়ার সোহেল রানার স্ত্রী শাপলা বেগম। অভিযোগের বিবরণে ওই নারী উল্লেখ করেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে তার শ্বশুর ইসমাইল হোসেন বাড়ির পাশে বাঁশের বেড়া তৈরীর কাজ করছিলেন। হঠাৎ ফারুক সেখানে গিয়ে হামলা করে। বেড়া ভাঙচুর করাসহ বৃদ্ধ ইসমাইলকে মারপিট ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। স্বামীকে বাঁচাতে স্ত্রী সূর্য্যভান এগিয়ে গেলে তার মাথার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে মাটিতে ফেলে। তাকে ধারালো হাসুয়ার কোপ দিলে হাতের আঙ্গুলে লাগে। শ্বশুর-শাশুড়ির চিৎকারে পুত্রবধু শাপলা বেগম এগিয়ে গেলে তার মাথার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে মাটিতে ফেলে মারপিট করা হয়। এসময় শাপলা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করে। 

এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন বলেন, মারপিটে দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন শুনেছি। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo