• লিড নিউজ
  • জাতীয়

ঢাকাসহ চার বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়ার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ চার বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়ার অফিস।

এতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১৭ এপ্রিলের আবহাওয়ার পূবাভাসে বলা হয়েছে, তাপপ্রবাহ পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মন্তব্য (০)





image

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্...

নিউজ ডেস্ক : বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত...

image

২৮ বছর বয়সি তরুণীর মাদকে জড়িয়ে পড়ার গল্প

নিউজ ডেস্ক : ধনাঢ্য পরিবারে জন্ম, কিন্তু মাত্র ১৩ বছর বয়সে ব...

image

আদম তমিজীকে জেলে না পাঠিয়ে নিরাময়কেন্দ্রে রাখেন ডিবি হারুন

নিউজ ডেস্ক : রাজধানীর একটি মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে ব্যবসায়...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্কঃ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় স...

image

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: উপদ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন...

  • company_logo