ছবিঃ সংগৃহীত
কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক দম্পতির মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক বাস আটক করেছে পুলিশ। রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতি, কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে আশিফ ও তার স্ত্রী তানজিমা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রোববার রাত সাড়ে ১০ টার দিকে স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ঘুরতে বের হন আশিফ। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় সড়ক পারাপারের সময় টাঙ্গাইলগামী মাহী স্পেশাল পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এতে তারা দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ওই দম্পতির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, এ ঘটনায় বাস জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)